In:
Event
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছে কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাব।
সোমবার (৫ জানুয়ারি) কলকাতাস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে গিয়ে শোক বইতে শোকবার্তা লিপিবদ্ধ করেন ইন্দো বাংলা প্রেস ক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় ইন্দো বাংলা প্রেস ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।
