কোনো প্রশ্ন থাকলে

কল করুন : +91 8910 369 478

ইমেল : info@indobanglapressclub.com

নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনারের সঙ্গে ইন্দো-বাংলা প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

In: Event

কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার মো. খালেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইন্দো-বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা।
সম্প্রতি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. খালেদ।

মঙ্গলবার (১১ আগস্ট) কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্দো-বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা।

সাক্ষাৎকালে ক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনারকে ফুল ও উত্তরীয় দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পরে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, দুই দেশের গণমাধ্যমের পারস্পরিক যোগাযোগ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা হয়। সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।